Ridge Bangla

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিএনপির জয়

জাতীয় সংসদের বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করে রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলকে বিজয়ী ঘোষণা করেন।

বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৭ হাজার ১৫৯ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জনের মধ্যে ভোট দেন ১ লাখ ৯১ হাজার ৬৯৬ জন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিলে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন এবং ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ।

This post was viewed: 8

আরো পড়ুন