Ridge Bangla

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ, দিনে সর্বোচ্চ ১৫টি

যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দৈনিক সীমা নির্ধারণ করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে পারবে। ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় অংশ নিতে যাওয়া একটি ইরানি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি ইরানের অনুমতি ও নির্দিষ্ট প্রটোকলের ওপর নির্ভরশীল। এই নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পরিচালনা করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংশ্লিষ্ট সূত্রের মতে, এখনই যুদ্ধ-পূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়।

ইরান জানিয়েছে, বিদেশে আটকে থাকা তাদের সম্পদ ফিরিয়ে দেওয়া যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। নির্ধারিত দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে স্বীকৃত হওয়ার বিষয়টিও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন