Ridge Bangla

সেনাবাহিনীর পরিচয় ভাঙিয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

দেশজুড়ে প্রতারণার নতুন কৌশল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করছে একটি চক্র। এমন তথ্য জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে আইএসপিআর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে।

আইএসপিআর জানায়, প্রতারকরা ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদবির ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে তা হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এরপর সেই পরিচয়ের আড়ালে বিশ্বাস অর্জন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের ফোন বা বার্তার মাধ্যমে যোগাযোগ করে না। কেউ যদি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভয় দেখায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে সতর্ক থাকতে হবে।

This post was viewed: 16

আরো পড়ুন