Ridge Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০৩ জন

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এ হামলায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বুধবার (৮ এপ্রিল) একযোগে চালানো এ হামলার পর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ২০৩ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

এর আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানায়, হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। হামলার লক্ষ্যবস্তু ছিল বৈরুতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন