Ridge Bangla

আত্মগোপনে থাকা আ. লীগের সাবেক এমপি গ্রেফতার

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায়। পরে একটি বাসা থেকে সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়।

সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।

This post was viewed: 13

আরো পড়ুন