Ridge Bangla

আবু সাঈদ হত্যা মামলা, সরাসরি সম্প্রচার হবে রায়

২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটির রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি। আসামিরা হলেন, এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এই হত্যাকাণ্ডটি সরাসরি ক্যামেরায় ধারণ করা হয়, যা দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আজকের রায়কে ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন