Skip to main content

Ridge Bangla

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল স্থাপনায় হামলা

ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার হামলার শিকার হয়েছে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

দেশটির জাতীয় তেল কোম্পানির তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে যুদ্ধবিরতি ঘোষণার পর এ ঘটনা ঘটে। হামলার পরপরই শোধনাগারে আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, এ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি দাবি করেছেন, এ ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই।

হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত নয়। তবে মধ্যপ্রাচ্যে ৪০ দিন ধরে চলা যুদ্ধের পর পাকিস্তানের প্রচেষ্টায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ঘটা এই ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যা হুমকির মুখে ফেলতে পারে যুদ্ধবিরতিকে।

This post was viewed: 37

আরো পড়ুন