Skip to main content

Ridge Bangla

লেবাননে হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ ইরানের

লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর হামলার পর ইরান আবারও হরমুজ প্রণালির নৌপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৮ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সব হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছেন। একই দিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দেন। এর ফলে সকালে হরমুজ প্রণালির মাধ্যমে পরীক্ষামূলকভাবে দুটি তেলবাহী ট্যাংকার পার হতে পেরেছিল।

কিন্তু লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু হতেই ইরান বাকি সব জাহাজের চলাচল স্থগিত করে দেয়। মধ্যপ্রাচ্য সংকট বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধবিরতির শর্তে তৈরি অস্পষ্টতাই এই পুনঃঅবরোধের মূল কারণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, যুদ্ধবিরতিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত হবে।

This post was viewed: 33

আরো পড়ুন