Ridge Bangla

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ জন বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, একটি কারখানা থেকে ৫৬ জন এবং অন্য একটি কারখানা থেকে বাকিদের আটক করা হয়। শ্রমিকরা শিফট পরিবর্তনের সময় ধরা পড়েন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শ্রমিকদের অনেকে ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন। একই মূল কোম্পানির অধীন দুটি কারখানায় অন্য খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে।

This post was viewed: 9

আরো পড়ুন