Ridge Bangla

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাপদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ব্যবস্থায় সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি (অফলাইন) ক্লাস চলবে। অন্যদিকে, রোববারসহ বাকি দিনগুলোতে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন