Ridge Bangla

সংসদে আরও ৮টি বিল পাস হয়েছে

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আরও ৮টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

সংসদের বিশেষ কমিটি আগেই এসব বিল হুবহু পাসের সুপারিশ করেছিল। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল উত্থাপন করে আইনমন্ত্রী জানান, এতে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে সমালোচকদের উদ্দেশে তিনি আইনটি গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানান এবং বলেন, গুমের বিচার নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি এতে প্রতিফলিত হয়েছে।

বিলটি পাসের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছা নিয়ে বিভ্রান্তি দূর করতেই তিনি বক্তব্য দিয়েছেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের নিয়ম মেনে আলোচনার আহ্বান জানান।

এদিন হাওর ও জলাভূমি সংরক্ষণ বিলসহ ফৌজদারি কার্যবিধি, সিভিল কোর্টস ও রেজিস্ট্রেশন সংশোধন বিলও পাস হয়। এ ছাড়া স্বাস্থ্য খাতের কয়েকটি নাম পরিবর্তনসংক্রান্ত বিল কণ্ঠভোটে গৃহীত হয়।

This post was viewed: 18

আরো পড়ুন