Ridge Bangla

ইরানের আটটি সেতুতে হামলা ইসরায়েলি বাহিনীর

ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির আটটি গুরুত্বপূর্ণ সেতুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব সেতু ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) কর্তৃক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ কারণে সেগুলোকে কৌশলগত লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে ইরানের রেলপথ […]

সংসদে আরও ৮টি বিল পাস হয়েছে

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আরও ৮টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। সংসদের বিশেষ কমিটি আগেই এসব বিল হুবহু পাসের সুপারিশ করেছিল। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল উত্থাপন করে আইনমন্ত্রী […]

সিরাজগঞ্জে অন্ধকারে হাসপাতাল, ১৯ ঘণ্টার বিদ্যুৎহীনতায় ভোগান্তি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাট মঙ্গলবার দুপুরেও অব্যাহত। এ অবস্থায় রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রধান ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ রয়েছে। প্রধান ভবনে বিদ্যুৎ না থাকার কারণে […]

৪৭তম বিসিএস লিখিতের ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ঘোষিত এ ফল অনুযায়ী, লিখিত ধাপে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়া ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে […]

সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৪টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব বিল কণ্ঠভোটে অনুমোদন পায়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পানি সম্পদ, আইন, […]

এপ্রিলেই আসছে আড়াই লাখ টন জ্বালানি তেল: জ্বালানি মন্ত্রী

চলতি মাসের মধ্যেই দেশে প্রায় আড়াই লাখ টন জ্বালানি তেল আমদানি করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এক জরুরি নোটিশের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, ৩০ এপ্রিলের মধ্যে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৪৩ মেট্রিক টন ডিজেল, অকটেন […]

চলমান গুঞ্জনের মধ্যেই ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ

চলমান অস্থিরতা ও গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য জানান। তিনি বলেন, এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের কার্যক্রম পরিচালনায় তিন মাসের জন্য ১১ সদস্যের একটি […]

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল […]

দেশে হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম হিসেবে শনাক্ত হয়েছে, আর বাকি ১০ জন সন্দেহজনক হামরোগী ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা […]

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ৫৩ হাজারের বেশি আবেদন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৩ হাজার ৬৯টি। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ […]

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

বাসার পার্কিং থেকে এক পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল চুরি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পণ্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত। মোটরসাইকেলটি থানার পাশেই তার ভাড়া বাসার নিচতলার পার্কিংয়ে রাখা ছিল। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি বা চক্র মোটরসাইকেলটি নিয়ে যায়। […]

ইরানি হামলার শঙ্কায় কিং ফাহাদ সেতু বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এ অবস্থায় ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব এবং প্রতিবেশী দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ কিং ফাহাদ সেতু বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে এই সেতু দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা […]

খুলল বিচারের পথ, গুম এখন মানবতাবিরোধী অপরাধ: সংসদে বিল পাস

গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে সংশোধিত আইন পাস করেছে জাতীয় সংসদ। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধের বিচার করার পথ সুগম হলো। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়। তিনি জানান, পূর্ববর্তী আইনে গুমকে মানবতাবিরোধী অপরাধ […]

বিসিবির বোর্ড ভেঙে এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক জাতীয় দল অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যার মেয়াদ তিন মাস। নতুন কমিটির […]

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ, সংসদে ধর্মমন্ত্রীর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজ প্যাকেজে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যৎ প্যাকেজ প্রণয়ন করা হবে। বিশেষ করে ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় […]

‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

হাওর ও জলাভূমি রক্ষায় কঠোর আইনি কাঠামো প্রণয়ন করে জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। আইনের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যায় মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর ও জলাভূমি […]

বাবা-ছেলেকে হত্যা, ভারতে ৯ পুলিশের মৃত্যুদণ্ড

ভারতের তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে এক ব্যবসায়ী ও তার ছেলের মৃত্যুর ঘটনায় ৯ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) মাদুরাইয়ের একটি আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার চরম অপব্যবহার করে ওই পিতা ও পুত্রের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল, যা মানবতার পরিপন্থী। একই সঙ্গে বলা হয়, […]

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এর মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য […]

প্রথমবার ইউরোপীয় প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতদিন এশিয়ার বিভিন্ন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেও এবারই প্রথম ইউরোপে প্রতিপক্ষের মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও ইউরোপীয় দলের […]

ঢাকায় ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় একটি বাসা ভাড়া নিয়ে কিটামিন তৈরির গোপন ল্যাব পরিচালনার অভিযোগে তিন বিদেশি নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে। সংস্থাটি জানায়, আটক ব্যক্তিরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে স্থানীয় বাজার থেকে রাসায়নিক উপকরণ সংগ্রহ করে ফ্ল্যাটে মাদক প্রস্তুত করতেন। পরে আন্তর্জাতিক কুরিয়ার সেবার মাধ্যমে এসব কিটামিন চীন, […]