জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে, যার ফলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে সংসদে কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়। এর মাধ্যমে পূর্বে জারি করা প্রশাসনিক নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি পেল।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। নতুন সংশোধিত আইনের মাধ্যমে সেই সিদ্ধান্ত স্থায়ী আইনি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হলো।
সংসদে বিলটি উত্থাপনের পর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা ছাড়াই তা কণ্ঠভোটে পাস হয়। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
This post was viewed: 9