Ridge Bangla

চলমান গুঞ্জনের মধ্যেই ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ

চলমান অস্থিরতা ও গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য জানান।

তিনি বলেন, এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের কার্যক্রম পরিচালনায় তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এনএসসি জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে অবহিত করার পাশাপাশি নবগঠিত কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন