Ridge Bangla

ঢাকায় ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় একটি বাসা ভাড়া নিয়ে কিটামিন তৈরির গোপন ল্যাব পরিচালনার অভিযোগে তিন বিদেশি নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।

সংস্থাটি জানায়, আটক ব্যক্তিরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে স্থানীয় বাজার থেকে রাসায়নিক উপকরণ সংগ্রহ করে ফ্ল্যাটে মাদক প্রস্তুত করতেন। পরে আন্তর্জাতিক কুরিয়ার সেবার মাধ্যমে এসব কিটামিন চীন, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে পাঠানো হতো।

অভিযানে ৫৯ বছর বয়সী বিন, ৬২ বছর বয়সী ইয়াং চুনশেং এবং ৩৬ বছর বয়সী ইউ ঝে নামের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, বিষয়টি আরও তদন্ত করে সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।

This post was viewed: 7

আরো পড়ুন