Ridge Bangla

প্রয়োজনে শুক্রবারও সংসদ অধিবেশন বসতে পারে: চিফ হুইপ

জাতীয় সংসদে অধ্যাদেশ পাসের চাপ মোকাবিলায় প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) সংসদ ভবনের টানেলে গণমাধ্যমকে তিনি জানান, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করতে হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪টি পাস হয়েছে।

তিনি বলেন, দ্রুততার জন্য একাধিক অধ্যাদেশ একীভূত করে বিল আকারে উত্থাপন করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে অতিরিক্ত অধিবেশন প্রয়োজন হতে পারে।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে চিফ হুইপ জানান, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ৩৬টি আসন পাবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। যোগ্যতা, অভিজ্ঞতা ও আন্দোলনে অবদানের ভিত্তিতে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে, সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তদন্ত করে অধিবেশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 23

আরো পড়ুন