Ridge Bangla

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২, আহত ৪০ জন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে তুচ্ছ ঘটনা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর স্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামিদ মিয়া ও হুসেন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন আহাদ নুর। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গিয়াস উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান।

পৃথক এ দুই ঘটনায় আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে সিলেটে পাঠানো হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন