Ridge Bangla

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের পাঁচ দিনের কর্মসূচি

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক জানান, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। ১১ এপ্রিল দেশের সকল মহানগরে বিক্ষোভ, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা ছলচাতুরি করছে এবং মানুষের ম্যান্ডেটকে অবমাননা করছে। তিনি বলেন, “দায়িত্বশীল বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রোধ করতে আমরা গণভোটের রায় কার্যকর করবো।”

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 8

আরো পড়ুন