Skip to main content

Ridge Bangla

প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন, ব্যবসা ও বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের প্রথম সভায় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা হয়।

নতুন এই পরিষদের মাধ্যমে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ পাবেন। এতে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সংস্কারে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

পরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন খাতের শীর্ষ উদ্যোক্তারা রয়েছেন। সভায় অর্থমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি সংকট, করনীতি, মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

পরিষদ সদস্যরা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে প্রমাণভিত্তিক নীতি ও কার্যকর সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে পরিষদ একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

This post was viewed: 20

আরো পড়ুন