স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া […]
জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন ডিজেল এবং দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হতে পারে প্রায় ২ হাজার ২৫০ কোটি টাকার বেশি। শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। […]
বরগুনা থেকে ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার

চলমান জ্বালানি সংকটে প্রশাসন কর্তৃক পরিচালিত এক অভিযানে বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার মেসার্স গাজী স্টোর থেকে এই জ্বালানি জব্দ করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জেলেদের অভিযোগ, দীর্ঘদিন […]
হাম: জরুরি টিকা পাবে ৫ বছরের নিচে সকল শিশু

দেশজুড়ে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, শিশুটি আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক, সবাইকে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, […]
বরগুনায় কুকুরের কামড়ে আহত ২৫, ভ্যাকসিন সংকটে বেড়েছে ভোগান্তি

বরগুনার পাথরঘাটা উপজেলায় কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে […]
ভূমিকম্পে আফগানিস্তানে একই পরিবারের ৮ সদস্য নিহত

শুক্রবার রাতে আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের ফলে কাবুল প্রদেশে একই পরিবারের ৮ জন প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এ তথ্য জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুসারে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে […]
জুলাই সনদ ও গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যা বাস্তবায়নের ক্ষমতা বর্তমান সংসদের রয়েছে। সনদে […]
জ্বালানি সংকট রোধে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বহাল

জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি […]
প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন, ব্যবসা ও বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের প্রথম সভায় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা হয়। নতুন এই পরিষদের মাধ্যমে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ পাবেন। এতে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, বিনিয়োগ আকর্ষণ […]
একদিনে ২ যুদ্ধবিমান ও ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবারকে (৩ এপ্রিল) মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা জানায়, দেশের বিভিন্ন প্রদেশে একাধিক প্রতিরোধ অভিযানে এসব সাফল্য […]
হামের উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত […]
মার্চে সড়ক দুর্ঘটনায় বেড়েছে প্রাণহানি, মোট নিহত ৬৮২

গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এ সময়ে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনটির প্রকাশিত প্রতিবেদন বলছে, […]
আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণসংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের মাধ্যমে স্থায়ী আইনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশেষ কমিটির প্রধান জয়েনুল আবদিন এমপি প্রতিবেদন পেশ করেন। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশটির কিছু ধারা পরিমার্জন করে এটি পাসের প্রস্তাব করা হয়েছে। যদিও […]
কেরানিগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরের দিকে আগুন লাগার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও চারটি ইউনিট মোতায়েন করে ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে […]
চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ অব্যাহত, ৩৯.৭ ডিগ্রি গরমে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা জেলায় টানা তাপপ্রবাহের কারণে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সীমান্তবর্তী এই জেলায় প্রচণ্ড তাপ ও ভ্যাপসা গরমে মানুষ দিনযাপন করতে পারছেন না। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩১ […]
প্রধানমন্ত্রীর চেষ্টায় দেশে জ্বালানির দাম বাড়েনি: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা এখনো বাড়েনি, যা প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফল। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব থাকা সত্ত্বেও সরকার দেশের জনগণের স্বার্থে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে কাজ করছে। তবে […]
কক্সবাজারে গড়ে উঠবে স্পোর্টস ট্যুরিজম: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের ক্রীড়া খাতকে আরও গতিশীল করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব […]
গণভোট বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় কার্যকর এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের […]
রৌমারী-চর রাজিবপুরে আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎ […]
আরও একটি মার্কিন বিমান ভূপাতিত করল ইরান!

ইরান যুদ্ধে যাওয়া আরও একটি মার্কিন বিমান আজ পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। প্রায় একই সময় ইরানের আকাশে একটি F-15E যুদ্ধবিমানও ভূপাতিত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, A-10 বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটি কীভাবে […]