রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরের দিকে আগুন লাগার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও চারটি ইউনিট মোতায়েন করে ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনায় এক নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাদের স্বজনরা দাবি করেছেন। নিখোঁজদের মধ্যে নাঈম নামে এক কিশোরও রয়েছে বলে জানা গেছে।
কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
This post was viewed: 28