আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও তারা জবাবদিহির মধ্যে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদসংক্রান্ত অধ্যাদেশ আইন হিসেবে পাস হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
This post was viewed: 29