শুক্রবার রাতে আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের ফলে কাবুল প্রদেশে একই পরিবারের ৮ জন প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এ তথ্য জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুসারে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১১৫ মাইল গভীরে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের কম্পন দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পে নিহত ওই পরিবারের দুই বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
This post was viewed: 36