জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় ৩৩ কেবি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময় কিছুটা বাড়তেও পারে।
এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আগাম সতর্ক করা হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান ও জরুরি সেবাসংশ্লিষ্টদের বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।