Ridge Bangla

উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, সাবিত মাহমুদ শাওন কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ে কিছু অস্বাভাবিক পোস্ট দিয়েছিলেন, যা তার মানসিক অবস্থার ইঙ্গিত দেয়।

This post was viewed: 15

আরো পড়ুন