Ridge Bangla

হামের প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে হামের টিকাদান কার্যক্রম জোরদার এবং রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এ নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন