Skip to main content

Ridge Bangla

একদিনে ২ যুদ্ধবিমান ও ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবারকে (৩ এপ্রিল) মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা জানায়, দেশের বিভিন্ন প্রদেশে একাধিক প্রতিরোধ অভিযানে এসব সাফল্য অর্জিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।

এ ছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহর অঞ্চলে একটি হারমেস ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি আরও জানায়, নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়েছে।

একই সঙ্গে মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করা হয়েছে, যার পাইলটের সন্ধান এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন এ-১০ ওয়ারটহগ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন