Ridge Bangla

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭ জন, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন। তবে এই সময়ে নিশ্চিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা ৯৪৭ জনে পৌঁছেছে এবং এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এতে স্বাস্থ্য বিভাগের উদ্বেগ আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৯২ জন।

This post was viewed: 18

আরো পড়ুন