Ridge Bangla

ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী। ফোর্ট মায়ার্স শহরে বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহরের ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার সার্ভিস। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে আটক হওয়া ওই ব্যক্তির। তিনি প্রথমে সেখানে প্রবেশ করে বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ভাঙচুর করেন। বিষয়টি দেখতে গিয়ে বাইরে এসেই হামলার শিকার হন দোকানের কর্মচারী ইয়াসমিন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী ইয়াসমিনকে একাধিকবার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তার দুই কন্যাসন্তান রয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন