Ridge Bangla

বরখাস্ত মার্কিন সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সেনাবাহিনী প্রধান জর্জ র্যান্ডিকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন।

সেনাবাহিনীর উচ্চপদস্থ তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে পুনর্গঠনে নেমেছেন। এই পুনর্গঠনের পথে সর্বশেষ ঘটনা জর্জের বরখাস্ত হওয়া।

পেন্টাগন অবশ্য জর্জের এই বিদায়কে অবসর বলে উল্লেখ করেছে। তারা জানায়, মেয়াদ শেষ হওয়ার আগেই ৪১তম সেনাপ্রধান জর্জ তাৎক্ষণিক অবসর নিচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিশ্চিত করেন, বন্ডি আর তাঁর পদে থাকছেন না।

ট্রাম্প বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে বন্ডির স্থলাভিষিক্ত হবেন। বন্ডির আগে ট্রাম্প হঠাৎই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকেও দায়িত্ব থেকে সরিয়ে দেন।

This post was viewed: 24

আরো পড়ুন