Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর-৩ অনুযায়ী ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স-২’ নামের জাহাজটি এই গম নিয়ে আসে।

এর আগে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় চালানে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে আনা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট আমদানিকৃত গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রামে এবং বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জি টু জি চুক্তির আওতায় ইতোমধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। ফলে বাকি চাহিদা পূরণে আমদানির ওপরই নির্ভর করতে হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন