Ridge Bangla

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য আছে, সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে এই শূন্যপদের চিত্র পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম শ্রেণির পদে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, যেখানে শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।

তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ। আর চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জনের বিপরীতে শূন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ। তিনি বলেন, শূন্যপদগুলো ধাপে ধাপে পূরণের জন্য সরকার কাজ করছে।

This post was viewed: 21

আরো পড়ুন