পাবনার সুজানগরে দলের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মানিকহাট ইউনিয়নের ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খান। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ সকালে ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে এতে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
This post was viewed: 18