ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে নিজের দুই সন্তানসহ বিষপান করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইভটি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাকিব তালুকদার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট ও মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব সমস্যার জেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। ঘটনার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন।
This post was viewed: 13