Ridge Bangla

খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক সেনাপ্রধান মুবিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১০ সালে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক প্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবিন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বরখাস্ত কর্মকর্তা লে. কর্নেল আফজাল নাছেরকে ঘিরে এ বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

একাধিক সূত্র জানিয়েছে, দেশে চলমান পরিস্থিতির মধ্যে কৌশলে দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে যান মুবিন। সেখানে অবস্থানের জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পেতে তাকে সহায়তা করেছে ইউনাইটেড গ্রুপ। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

২০১০ সালের ১৩ নভেম্বর সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়। সে সময় সেনাপ্রধান ছিলেন মুবিন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সেনাবাহিনীর সহযোগিতা ছিল এবং এতে তৎকালীন সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উচ্ছেদের দিন সেনাসদস্যদের উপস্থিতিতে খালেদা জিয়াকে বাসভবন ছাড়তে বলা হয়। পরে তিনি অভিযোগ করেন, বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগেই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।

অবসরের পর মুবিন ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত হন এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও ওঠে। এদিকে আফজাল নাছেরের বিরুদ্ধেও অতীতে রাজনৈতিক নেতাদের নির্যাতনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন