Ridge Bangla

জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ, সরকারি গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আগামী তিন মাসের জন্য সরকারি নতুন যানবাহন ক্রয় ও বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে কোনো নতুন সড়ক, নৌ বা আকাশযান এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সম্পূর্ণ বন্ধ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ স্থগিত রাখা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

এ ছাড়া, নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জাও নিষিদ্ধ করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন