Skip to main content

Ridge Bangla

ফুলবাড়ী সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যেখানে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) সকালে রামখানা বিওপি এবং ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজারমূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান, মানব পাচার এবং অন্যান্য অপরাধ দমনে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন