Skip to main content

Ridge Bangla

আগামী সাত দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় আগামী সাত দিনে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) প্রকাশিত সংস্থাটির সাত দিনের পূর্বাভাসে বলা হয়, ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সময়ে হাওরাঞ্চলের বিভিন্ন […]

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৪

সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনকৃত ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চার পেট্রোল ডিলারকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকায় ট্রাকটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি […]

ডিএফপি কার্যালয়ে নির্মাতাদের ওপর হামলা, সিসিটিভি ফুটেজ গায়েব

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কার্যালয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সংস্থাটির মহাপরিচালকের কক্ষে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় কয়েকজন নির্মাতা গুরুতর আহত হয়েছেন এবং কার্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়ে ‘জুলাই ফাইটার্স’, […]

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠক এবং […]

ফুলবাড়ী সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যেখানে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত দিয়ে […]

জ্বালানি মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। বরং, সম্ভাব্য চাহিদার চেয়ে সরকারের মজুত ও প্রস্তুতি বেশি রয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই বর্তমান পরিস্থিতি সৃষ্টি করছে। সোমবার (৩০ মার্চ) সংসদে এ বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, “তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে ২০২৫ সালের মার্চ মাসে […]

এমটিএফই প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা উদ্ধার করলো সিআইডি

আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত অনলাইন প্রতারণা প্ল্যাটফর্ম এমটিএফই-এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি। সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে […]

ডিএমপির উত্তরা বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা শাখার গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা-উত্তরা […]

অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ ইউজিসির, অন্যথায় রয়েছে আইনি ব্যবস্থা

শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির অনুমোদন ছাড়া পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে অনুমোদন পাওয়ার আবেদন জমা দিতে হবে। অন্যথায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, […]

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে জামায়াতের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। […]

এইবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে নিহত ৩৯৪ জন

চলতি বছরের ঈদযাত্রায় দেশে সড়ক, রেল ও নৌপথে ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২১ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (৩০ মার্চ) সকাল […]

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আজ রাতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাত ৮টায় বৈঠকটি শুরু হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাত ৮টায় গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়, […]

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে জামায়াতে ইসলামী দলের সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যাতে দেশের জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন […]

সংঘাত মীমাংসার সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে ইরান

আঞ্চলিক দেশগুলোর বৈধ স্বার্থ বিবেচনায় নিয়ে চলমান সংঘাতের কীভাবে মীমাংসা করা যায়, তা নিয়ে আলোচনা করেছে ইরান ও রাশিয়া। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে একে অপরের মতামত বিনিময় করেছেন। পররাষ্ট্রমন্ত্রীদের এ আলোচনা নিয়ে রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, এটি এই সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হয়। রাশিয়ার পক্ষে এতে অংশ নেন সের্গেই ল্যাভরভ এবং ইরানের পক্ষে ছিলেন […]

আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৭ এপ্রিল তিনি ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কূটনৈতিক সূত্রে জানা যায়, সফরের অংশ হিসেবে তিনি প্রথমে দিল্লি যাবেন এবং সেখান থেকে পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ […]

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে গ্রেফতারের পর আফজাল নাছেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আফজাল নাছেরের বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “বেগম […]

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে’ তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে […]

৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রথমে সিলেট থেকে শুরু হবে এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান […]

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, ৮ বছর পর শুরু হচ্ছে টিকা প্রদান

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, গত ৮ বছর ধরে দেশে হামের টিকা প্রদান করা হয়নি। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে হামের রোগী অনেক বেড়েছে এবং নতুন করে টিকা সংগ্রহ করতে সরকারের পক্ষ থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টিকা সংগ্রহের জন্য পারচেজ কমিটি অনুমোদন দিয়েছে এবং শিগগিরই টিকা সংগ্রহ […]

বেপরোয়া অটোরিকশায় নগর জীবনে চরম ভোগান্তি

পৃথিবীর নানা স্থানে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি দেখা যায়। এসব ঐতিহ্য ও সংস্কৃতি নির্দিষ্ট অঞ্চলে খুবই জনপ্রিয়। খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ, চালচলনসহ নানা ক্ষেত্রেই অঞ্চলভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়। ইতালির ভেনিসে গন্ডোলা, থাইল্যান্ডের রাস্তায় বাহারি রঙের টুকটুক, লন্ডনের ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাস- এসবই একটি নির্দিষ্ট অঞ্চলের জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও রয়েছে […]