আঞ্চলিক দেশগুলোর বৈধ স্বার্থ বিবেচনায় নিয়ে চলমান সংঘাতের কীভাবে মীমাংসা করা যায়, তা নিয়ে আলোচনা করেছে ইরান ও রাশিয়া। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে একে অপরের মতামত বিনিময় করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীদের এ আলোচনা নিয়ে রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, এটি এই সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হয়। রাশিয়ার পক্ষে এতে অংশ নেন সের্গেই ল্যাভরভ এবং ইরানের পক্ষে ছিলেন আব্বাস আরাগচি।
মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের অত্যন্ত জটিল সামরিক-রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং ওই অঞ্চলের সব দেশের বৈধ স্বার্থ বিবেচনায় নিয়ে কীভাবে এই সংঘাতকে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে নেওয়া যায়, সে বিষয়ে মন্ত্রীরা মতবিনিময় করেছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আলোচনায় ল্যাভরভ ইরানে রাশিয়ার সাম্প্রতিক পাঠানো মানবিক সহায়তার বিস্তারিত তথ্যও তুলে ধরেন।