Skip to main content

Ridge Bangla

জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেছেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও সরকার জনরায় প্রত্যাখ্যান করে সর্বশক্তি প্রয়োগ করছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, “প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।”

তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আরও বলেন, “গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।”

ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে জনগণের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করা হলে তা দেশের ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস হিসেবে বিবেচিত হবে।

This post was viewed: 27

আরো পড়ুন