Skip to main content

Ridge Bangla

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় নয়: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রোববার […]

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী আমীর খসরু

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা অনুভব করার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে […]

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম, তালিকা প্রকাশ

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল […]

পাবনায় হঠাৎ পেঁয়াজের দরপতন, কৃষকেরা লোকসানে হতাশ

পাবনার বিভিন্ন হাট-বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম হঠাৎ অর্ধেকে নেমে যাওয়ায় কৃষকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। গেল সপ্তাহে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে দাম নেমে এসেছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। এ হঠাৎ দরপতনে উৎপাদন খরচও তুলতে না পারায় কৃষকরা চরম হতাশ। […]

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেসব শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পরিকল্পনা এখনই ফাঁস করছি না, তবে এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।” মন্ত্রী আরও জানান, সম্প্রতি চট্টগ্রামে চাঁদার দাবিতে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। “আইনের […]

৫ জেলার ডিসি প্রত্যাহার, নতুন পদায়নের জন্য জনপ্রশাসনে ন্যস্ত

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার […]

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক […]

জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেছেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও সরকার জনরায় প্রত্যাখ্যান করে সর্বশক্তি প্রয়োগ করছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, “প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি […]

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহতের দাবি

ইরানের সংবাদমাধ্যম আইএলএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। হামলা তেহরানে তার বাসভবনে চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ এবং তার দেহরক্ষী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এ খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন […]

জুলাই সনদের নীতিতেই সরকারের সব সিদ্ধান্ত পরিচালনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার জুলাই জাতীয় সনদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একটি সুরক্ষা অধ্যাদেশে সই করেছে এবং এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার শেষ […]

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। রোববার (১ মার্চ) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে […]

পুলিশের দিনব্যাপী অভিযানে হাজারীবাগে গ্রেফতার ৯

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন মো. বিল্লাল হোসেন (৪২), সজীব সরদার (২১), শাহেলা পারভীন (৪০), মো. নজরুল ইসলাম (২৬), সোহরাব হোসেন (৩২) ও নাজমুল হোসেন দিপু (২৮)। অপর তিনজন কিশোর অপরাধী বলে […]

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাত: ডুরান্ড লাইনে যুদ্ধের দামামা বেজে উঠছে কেন?

​দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিস্ময় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার নজিরবিহীন সীমান্ত সংঘাত। যদিও দুই দেশের মধ্যে এখনো সর্বাত্মক বা আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়নি, কিন্তু সীমান্তে ভারী গোলাবর্ষণ, বিমান হামলা, সীমান্তরক্ষীদের মধ্যে সরাসরি বন্দুকযুদ্ধ এবং প্রধান বাণিজ্যিক ক্রসিংগুলো বারবার বন্ধ করে দেওয়ার ঘটনা এক অঘোষিত যুদ্ধাবস্থারই ইঙ্গিত দেয়। […]

মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ: ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলা ও ইরানের পাল্টা জবাবের নেপথ্যে

​গত বছরের জুন মাসেই ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। এই দুই দেশের মহারণে শেষ পর্যন্ত যুক্ত হয়েছিল ইসরায়েলের ‘সবচেয়ে বড় মিত্র’ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি আসলে বেশ প্রত্যাশিত ছিল। মূলত মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তির মাঝে দীর্ঘদিন ধরে শীতল যুদ্ধ চলে আসলেও গত জুন মাসের ‘বারো দিনের যুদ্ধ’ ছিল দুই দেশের সামরিক […]

ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট অগ্রিমভাবে কিনতে পারবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলি এলাকায় বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এবারের ঈদে […]

ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে পাকিস্তানে, নিহত ১০

ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির করাচি শহরে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করাচির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে […]

মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় শতাধিক যাত্রী

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। রোববার (১ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব […]

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ইরান–ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে। প্রবাসীদের নিজ নিজ বাসস্থান অথবা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ […]

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার প্রথম দফাতেই নিহত হয়েছেন। রোববার দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত থাকে, কারণ দুই দেশ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাতের লক্ষ্য নিয়েছে। এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার ভোরে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮৬ বছর […]

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি যাহের আলভী

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় মামলাটি রুজু করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি করা হয়েছে যাহের আলভী ও তার কথিত প্রেমিকা ও সহ-অভিনেত্রী তিথিকে। পাশাপাশি আলভীর পরিবারের আরও কয়েকজন সদস্যের […]