Ridge Bangla

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুনকে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে, এ তারিখ চূড়ান্ত হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।

এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা এর আগে শুধুমাত্র মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে প্রযোজ্য ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড- সাধারণ, মাদ্রাসা ও কারিগরি সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এটি প্রশ্নপত্রে সমতা নিশ্চিত করা এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন