Ridge Bangla

আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৭ এপ্রিল তিনি ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সফরের অংশ হিসেবে তিনি প্রথমে দিল্লি যাবেন এবং সেখান থেকে পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ অংশ নেবেন। এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া সফরকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি চলছে।

This post was viewed: 17

আরো পড়ুন