Skip to main content

Ridge Bangla

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা পুলিশ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সবুজ হোসেন (২৯), মো. রাহাত দমাদ্দার (২১), মো. আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান মো. সাগর (২৮), মো. জুয়েল (২০), মো. ইসমাইল (৩৮), মো. সবুজ মিয়া (৩৮), মো. মিজান (৩৮), আব্দুস সালাম (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), মো. ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), মো. কাউছার (২৩), মো. ফয়সাল মাহমুদ (২৫), মো. সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), মো. জাকির হোসেন (২০), শ্রী কীর্তন মণ্ডল (৩৩), মো. ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), মো. ইব্রাহিম (১৯), মো. আব্দুল কুদ্দুস (৬০), মো. রফিক (৬০) এবং মো. জুবায়ের আলম (২৫)।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

This post was viewed: 40

আরো পড়ুন