Ridge Bangla

মধ্যপ্রাচ্য সংঘাতে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের সীমা অতিক্রম করেছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ ডলার, যা আগের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই এই ঊর্ধ্বগতি […]

ঢাকাসহ ৫টি সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি […]

হামে শিশুর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়ে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২৯ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, হামের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে […]

স্বাস্থ্য খাতে তহবিল সংকট, উন্নয়ন কার্যক্রমের তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতে চরম অর্থসংকটের কথা তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রম চালানোর মতো কোনো তহবিল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো প্রয়োজনীয় অর্থেরও অভাব রয়েছে বলে জানান তিনি। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম কায়সারের বিধি-৭১-এর নোটিশের ওপর এক […]

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি সরকার গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। একটি […]

গ্রিস উপকূলে ১৮ জন বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী পথে গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান। বিবৃতিতে তিনি বলেন, গত ২৭ মার্চ সংঘটিত এ মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ মোট ২২ জন অভিবাসীর মৃত্যু অত্যন্ত […]

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২৮ দিনেই এলো ৩৩৩ কোটি ডলার

চলতি মার্চ মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মাসের মাত্র ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে গত বছরের মার্চ মাসে সর্বোচ্চ প্রায় […]

পিএসএলে অভিষেক শরিফুল ইসলামের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে নতুন মাত্রা যোগ হয়েছে। উদ্বোধনী ম্যাচে পারভেজ হোসেন ইমনের অভিষেকের পর এবার তৃতীয় ম্যাচে মাঠে নেমে পিএসএল ক্যারিয়ার শুরু করলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। শনিবার (২৮ মার্চ) লাহোরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এ ম্যাচে পেশোয়ারের একাদশে জায়গা পান শরিফুল। একই ম্যাচে […]

চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায় পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক হতে চলেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায় পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে এ কথা জানান। শিক্ষার্থীদের ডিভাইসে আসক্তি কমানো, শারীরিক ও মানসিক বিকাশ, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে এ […]

১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গায় নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার এবং খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত। […]

রূপপুর: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি পারমাণবিক টাইম বোমা?

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং কৌশলগত অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার মাধ্যমেই আমাদের দেশ বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক যুগে প্রবেশ করে। ২০১৭ সালের শেষ নাগাদ নির্মাণ শুরুর পর থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘিরে বহু বছর ধরেই নানা রকম অগ্রগতির আশ্বাস, নির্ধারিত সময়সূচি, উদ্বোধনের প্রস্তুতি এবং “সবকিছু ঠিকঠাক চলছে”- এমন বার্তা বারবার সামনে আনা হয়েছে। কিন্তু […]

সংসদের মাধ্যমেই জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি এবং সেই শক্তির প্রতিফলন ঘটে জাতীয় সংসদের মাধ্যমে। রোববার (২৯ মার্চ) সংসদে সভাপতির আসনে বসে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি […]

স্ত্রীর মৃত্যুতে স্বামী গ্রেপ্তার, ছুরিকাঘাতের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আফসানা মিমি। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ১৬ মার্চ পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মিমিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত […]

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাতের উন্নয়নকে সামনে রেখে দেশটি বাংলাদেশের সহযোগিতা কামনা করেছে। রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় […]

ডিএমপির নতুন মুখপাত্র হলেন এনএম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এনএম নাসিরুদ্দিনকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এক অফিস আদেশে নাসিরুদ্দিনকে পরিবহণ বিভাগ থেকে বদলি করে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেন। একই আদেশে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহণ বিভাগের উপকমিশনার হিসেবে […]

জল্পনা-কল্পনার অবসান, দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

নানামুখী গুঞ্জন ও দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বর্তমানে তিনি রাজধানীতেই অবস্থান করছেন এবং শিগগিরই বোর্ডের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হবেন। […]

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলের মিডিয়া টিম। সকালে পাঠানো এক বার্তায় এ […]

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

২০২৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। তারই দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের আগেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এই সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগেভাগেই ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের সঙ্গে পরিচিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা […]

বাসের বক্সে দমবন্ধে মারা গেল ৪৭টি ছাগল

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের বক্সে দমবন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। ভ্রাম্যমাণ আদালত পশুর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগল মালিককে জরিমানা করেছে। শনিবার (২৮ মার্চ) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন লালমনিরহাটের সাপটানা এলাকার মো. আবুল […]

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা পুলিশ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সবুজ হোসেন (২৯), মো. রাহাত দমাদ্দার (২১), […]