Skip to main content

Ridge Bangla

‘সন্ত্রাসী’ রিপন গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আলোচিত ‘সন্ত্রাসী’ রিপন হোসেন ওরফে রিপনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (২৮ মার্চ) যশোর জেলার নীলগঞ্জ এলাকা থেকে রিপনকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রিপন দীর্ঘদিন ধরে তাঁর সহযোগীদের নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেবহাটার বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের দখল, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন। এতে বহু জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

দেবহাটা থানা পুলিশ জানিয়েছে, রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হওয়া মামলাগুলোর বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 37

আরো পড়ুন