দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গায় নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার এবং খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত।
এ ছাড়া, মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ এবং নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়াকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মেহেরপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।