Ridge Bangla

স্বাস্থ্য খাতে তহবিল সংকট, উন্নয়ন কার্যক্রমের তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতে চরম অর্থসংকটের কথা তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রম চালানোর মতো কোনো তহবিল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো প্রয়োজনীয় অর্থেরও অভাব রয়েছে বলে জানান তিনি।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম কায়সারের বিধি-৭১-এর নোটিশের ওপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন হাসপাতাল প্রকল্পে পরিকল্পনার ঘাটতি ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, কিছু হাসপাতালের প্রবেশপথের জায়গায় বাথরুম নির্মাণ করা হয়েছে, যা জনসেবার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, তড়িঘড়ি করে নিম্নমানের পরিকল্পনায় অবকাঠামো নির্মাণের মাধ্যমে অর্থ অপচয় করা হয়েছে।

ফলে বর্তমানে স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কোনো কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ অবশিষ্ট নেই।

This post was viewed: 8

আরো পড়ুন