Ridge Bangla

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা এখনো বহাল: তথ্য মন্ত্রণালয়

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- এমন সংবাদকে ‘ভুল’ বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়। এতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে “Govt lifts bar on IPL telecast in Bangladesh” শিরোনামে প্রকাশিত সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে এবং এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ, আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভুল তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তা নিরসনে এই প্রতিবাদলিপি দ্রুত প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন