Ridge Bangla

গ্রিস উপকূলে নৌকাডুবি, নিহত ২২ জনের মধ্যে ১০ জন সুনামগঞ্জের

লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার অন্তত ১০ জন রয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন। শুক্রবার (২৭ মার্চ) গ্রিস কোস্টগার্ড জানায়, দুর্ঘটনাকবলিত নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। তবে এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে […]

সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীর চাপ, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে যাত্রী ভিড় বেড়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন কর্মী দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, পিকআপ ও […]

জলঢাকায় অটোভ্যান চালক খুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় অটোভ্যান চালককে হত্যা করে যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় একটি সেচ ক্যানেলের পাশের ধানক্ষেত থেকে ১৭ বছর বয়সী মমিনুর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মমিনুর স্থানীয় বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার অটোভ্যান চালিয়ে পরিবারের সহায়তা করতেন। পুলিশ জানায়, শুক্রবার […]

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপের নির্দেশ

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে […]

জনবান্ধব পুলিশ গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশ একটি […]

ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের জ্বালানি সরবরাহে চাপ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে জোর দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। এর অংশ হিসেবে ভারত-এর নুমালিগড় রিফাইনারি থেকে ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আসা শুরু […]

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তাঁদের বহনকারী যাত্রীবাহী বাসটির তেল শেষ হয়ে গেলে সেটি […]

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ফোর্সের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, নতুন ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে র‍্যাবের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। […]

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা এখনো বহাল: তথ্য মন্ত্রণালয়

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- এমন সংবাদকে ‘ভুল’ বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। শনিবার (২৮ মার্চ) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়। এতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে “Govt lifts bar […]

নাফ নদীতে আরাকান আর্মির কবলে ১৩ বাংলাদেশি জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া তিনটি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। স্থানীয় জেলে সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরতে যাওয়া কয়েকটি নৌকার ওপর স্পিডবোটে করে এসে […]

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে সেতুর টোল আদায়েও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ […]

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি […]

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

দেশে জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট […]

পবিত্র রমজান ও ঈদুল ফিতরে ১,৮৫০টি পরিবারের পাশে দাঁড়ালো এইচএমবিডি ফাউন্ডেশন

এ বছর রমজান মাসে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও প্রান্তিক পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এইচএমবিডি ফাউন্ডেশন। ময়মনসিংহ, কুড়িগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা, দিনাজপুর, কুমিল্লা, ঢাকা এবং কক্সবাজারে সহায়তার হাত বাড়িয়ে তারা দরিদ্র ও খাদ্যসঙ্কটে থাকা পরিবারের জন্য পৌঁছে দিয়েছে অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ফাউন্ডেশন কর্তৃক বিতরণকৃত রমজান প্যাকের মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, আলু, মুড়ি, খেজুর, চিনিসহ অন্যান্য […]

ইরান ইস্যুতে চাপে পড়েছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে পার হওয়ায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধ থামানোর চাপ, অন্যদিকে তেহরানের ‘অতি উচ্চাকাঙ্ক্ষা’ নিয়ে মিত্র দেশগুলোর উদ্বেগ- এই দুই বিপরীতমুখী চাপে তিনি এখন কোণঠাসা অবস্থায় রয়েছেন। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতকে ট্রাম্প ‘সামান্য যাত্রাবিরতি’ হিসেবে উল্লেখ করলেও বাস্তবে […]

যুদ্ধের মাঝেই তেলের বাজারে বাড়তি মুনাফা ইরানের

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই জ্বালানি তেল বিক্রি করে কয়েকশ কোটি ডলার অতিরিক্ত আয় করছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে ইরানি তেলের চাহিদা ও দাম উভয়ই বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই দুইভাবে লাভবান হচ্ছে তেহরান। প্রথমত, তাদের প্রধান ক্রেতা চীনের কাছে এখন খুব কম ছাড়ে তেল […]

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে, যাতে একটি শান্তিচুক্তি করা যায়। তিনি অবশ্য এই গুরুত্বপূর্ণ জলপথটিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে অভিহিত করেন। খবর এএফপি’র। তেহরানের অস্বীকার করা সত্ত্বেও দেশটি একটি চুক্তিতে আসতে প্রস্তুত বলে নিজের দাবি পুনর্ব্যক্ত করে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাসব্যাপী […]

এবার যুক্তরাষ্ট্রের টার্গেট কিউবা, জানালেন ট্রাম্প

মিয়ামিতে সৌদি বিনিয়োগ ফোরামে ইরান যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিউবাকে পরবর্তী টার্গেট বলে হুঁশিয়ারি দিয়েছেন। মিয়ামিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের কথা তুলে ধরেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। ট্রাম্পের বক্তব্যে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে তাঁকে সাহায্য না করার […]

সংসদীয় কমিটির আজ প্রথম বৈঠক

নতুন জাতীয় সংসদের অধীনে সংসদীয় কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ শনিবার (২৮ মার্চ)। বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) অনুষ্ঠিত হবে কমিটির প্রথম বৈঠক। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হতে পারে। নতুন সংসদের অধীনে […]

দুপুরের মধ্যে ১৫টি অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, […]